Sylhet Today 24 PRINT

করোনা উপসর্গ নিয়ে সিলেটে একজনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২০

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৫ মে) সকালে তাঁর মৃত্যু হয়। মারা যাওয়া ব্যক্তির বাসা নগরীর দরগা মহল্লায়।

চিকিৎসকেরা জানান, ঐ ব্যক্তির বয়স ৬৩ বছর। গতকাল (রোববার) সকালে জ্বর, কাশি ও নানা রোগ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মারা যাওয়ার পর করোনাভাইরাসের পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বর্তমানে ৬৬ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত। বাকিরা কোডিভ-১৯ উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.