Sylhet Today 24 PRINT

দিরাইয়ে লেগুনার ধাক্কায় শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি |  ২৬ মে, ২০২০

সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের সাদিরপুর নামক স্থানে বেপরোয়া লেগুনার ধাক্কায় সানোয়ার মিয়া নামের সাড়ে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সানোয়ার মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথরিয়া ইউনিয়নের কাশীপুর গ্রামের সোনা উল্লাহর ছেলে। মঙ্গলবার দুপুরে ছাদিরপুর পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে দিরাইয়ের উদ্দেশ্যে ছেড়ে আসা বেপরোয়া লেগুনা রাস্তার পাশে থাকা শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসেন পথচারীরা। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪ টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, পুলিশ ঘাতক চালক ও লেগুনা (সুনামগঞ্জ-ছ- ১১- ২২৮) আটক করেছে। আটককৃত চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আব্দুল মনাফের পুত্র সুফিয়ান।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.