Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে আজ করোনা পরীক্ষা হয়নি

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০২০

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে আজ (মঙ্গলবার) করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। কোনো নমুনা না আসায় আজ কোনো পরীক্ষা হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারি অধ্যাপক সহকারি অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

তিনি বলেন, শাবির ল্যাবে প্রতিনিদন সুনামগঞ্জ থেকে সংগৃহিত নমুনা পাঠানো হয়। তবে আজ কোনো নমুনা পাঠানো হয়নি। তাই এখানে আজ কোনো পরীক্ষা হয়নি।

সোমবার ঈদের দিনেও এই ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা হয়েছিলো। এরমধ্যে ৮ টি পজিটিভ আসে।

গত ১৯ মে থেকে শাবির পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.