Sylhet Today 24 PRINT

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধার মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৮ মে, ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ৮টায় উপজেলার সবুজবাগ আবাসিক এলাকার বাড়িতে বিকাশ দত্ত (৬৫) নামে এই মুক্তিযোদ্ধা মারা যান।

বিজ্ঞাপন

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাত হোসেন চৌধুরী জানান, এই মুক্তিযোদ্ধার করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ ছিল। তাই মৃত্যুর পর মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।

রাতেই শ্রীমঙ্গল পৌর শ্মশান ঘাটে পুলিশ তার শেষকৃত্যের সম্পন্ন হয়।

শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, তারা মৃতদেহ গাড়িতে করে শ্মশানে নিয়ে যান। সেখানে সবুজবাগ আবাসিক এলাকার চার হিন্দু তরুণ পিপিই পরে ধর্মীয় নিয়ম অনুযায়ী সৎকার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.