Sylhet Today 24 PRINT

শ্বাসকষ্ট নিয়ে শামসুদ্দিন হাসপাতালে কাউন্সিলর আজাদ

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ শ্বাসকষ্ট নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে তাকে বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

 

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্বাসকষ্ট নিয়ে কাউন্সিলর আজাদ আজ বেলা ১টা ৫০ মিনিটের দিকে শামসুদ্দিন হাসপাতালে এসে ভর্তি হন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

এর আগে ২৪ মে রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করে তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এরপর থেকে তিনি তার বাসায় আইসোলেশনে ছিলেন। এ সময় তার শরীরে কোনো উপসর্গ ছিল না।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.