Sylhet Today 24 PRINT

নন-ক্যাডারদের নিয়োগের দাবী : আন্দোলনের হুমকি ৩৪ তম বিসিএস উত্তীর্নদের

নিউজ ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৫

৩৪ তম বিসিএস শূন্যপদে মেধাবীদের মূল্যায়ন, মেধা ও প্রাধিকার কোটায় আলাদা করে ফল প্রকাশ এবং উত্তীর্ন সকল নন-ক্যাডারদের চাকুরীতে নিয়োগের দাবীতে সিলেটে মাববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

সকালে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাংগনে মানববন্ধনের আয়োজন করে ৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ন নিয়োগ বঞ্চিত প্রার্থীরা।

এসময় আন্দোলকারীদের মধ্যে সাহেলা সুলতানা ৩৪তম বিসিএসসের ফলাফলকে অস্বচ্ছ, অসংলগ্ন এবং ভ্রান্ত উল্লেখ করে এর পূর্নমূল্যায়ন দাবী করেন।

এবছর ৪০৪ টি নন ক্যাডার শূন্য পদ থাকলেও মেধাবীদের নিয়োগ না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশগ্রহনকারী জামান খান। এমতাবস্থায় নন ক্যাডারদের শতভাগ নিয়োগের মাধ্যমে চাকুরী নিশ্চিতের দাবী জানান তারা।

আন্দোলনকারী কানন দাস রাতুল জানান, একই দাবিতে আজ দেশের প্রতিটি বিভাগীয় শহরে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল থেকে ৩ দিন পিএসসি’র সামনে টানা অবস্থান কর্মসূচী রয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.