Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে শ্রমিকের আত্মহত্যা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ৩০ মে, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এক শ্রমিক আত্মহত্যা করেছেন।

জানা যায়, শুক্রবার (২৯ মে) রাত প্রায় ১০ টায় শেখ মো. সোহেল (২৩) নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন।

শেখ সোহেল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জের অলিপুরে হবিগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে  চাকুরি করতেন।

চাকরীর সুবাধে সোহেল শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই গ্রামের ফারুক মিয়ার বাসায়  ভাড়া নিয়ে থাকতো।

কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার কারণ জানা যায়নি।

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে  নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছি। পাশাপাশি সোহেলের পরিবারকে অবহিত করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.