আবুল হোসাইন,দিরাই | ১০ অক্টোবর, ২০১৫
দিরাইয়ে ঘাতক ট্রাক কেড়ে নিল এক শিশুর প্রাণ। সে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের আব্দুল আলীর মেয়ে ফাহমিদা বেগম(৪)। শুক্রবার শ্যামারচর-দিরাই সড়কে শ্যামারচর সড়কহাটি নামকস্থানে এ দুর্ঘটনা টি ঘটে। প্রত্যেক্ষদর্শী গ্রামবাসী সুত্রে জানা যায়,সকাল ৭ টায় বাড়ি সংলগ্ন রাস্তায় ফাহমিদা সহ কয়েকজন শিশু খেলাধুলা করেছিলো,এসময় ইটভর্তি বেপরোয়া গতির ট্রাকটি চাপা দিলে সে মারাত্মক আহত হয়।
আশংকাজনক অবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত তাকে ঘোষনা করেন।দিরাই হাসপাতাল থেকে শিশুটির লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে থানা পুলিশ। ট্রাক ও তার চালককে আটক করেছে এলাকাবাসী।এ ব্যাপারে দিরাই থানা এস আই মহাদেব বাছাড় বলেন,ট্রাক ও তার চালক কে আটক করে থানায় আনা হয়েছে, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।