Sylhet Today 24 PRINT

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি করোনায় আক্রান্ত

জকিগঞ্জ প্রতিনিধি |  ৩১ মে, ২০২০

সিলেটের জকিগঞ্জে উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (৩০ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে উপজেলার যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে দেলোয়ার হোসেন চৌধুরীও রয়েছেন।

জানা গেছে, উপসর্গ দেখা দিলে গত ২৯ মে তিনি নমুনা জমা দেন। শনিবার তার রিপোর্ট পজেটিভ আসে।

করোনা শনাক্ত হওয়ার তথ্য দেলোয়ার হোসেন নিজেই নিশ্চিত করেছেন।

শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাব ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব মিলিয়ে সিলেট জেলায় রেকর্ড সংখ্যক ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.