নিজস্ব প্রতিবেদক | ১০ অক্টোবর, ২০১৫
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলপুর গ্রাম থেকে ৫৯ হাজার ৫৪০টি আতশবাজি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার ৯ অক্টোবর দিনগত রাত আড়াইটায় পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের কমান্ডার সাজ্জাদ হোসেনের মাধ্যমে জানা যায়, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনতলা বিজিবি ক্যাম্পের নায়েক সাইদুর রহমানসহ বিজিবি জোয়ানরা কমলপুর গ্রামে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে আসা ৫৯ হাজার ৫৪০টি আতশবাজি উদ্ধার করে বিজিবি।
তিনি আরও জানান, উদ্ধার আতশবাজির স্থানীয় বাজারমূল্য ৫১ লাখ ৬৭ হাজার পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, উদ্ধারকৃত আতশবাজির সিজার মূল্য ৫১ লাখ ৬৭ হাজার পাঁচশ টাকা।