Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ৫২ মন্ডপে পালিত হবে শারদীয় দূর্গা পূজা

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১০ অক্টোবর, ২০১৫

 সনাতন ধর্মের প্রধান উৎসব পালনে এ ধর্মের অনুসারিরা ব্যস্ত সময় পার করছেন। মন্ডপে মন্ডপে তৈরী হচ্ছে প্রতিমা। শিল্পীরা মাটির তৈরী প্রতিমায় রঙ তুলির আঁচড় দেয়ার প্রস্তুতি নিচ্ছেন। চলছে ‘মা’ দূর্গাকে বর্ণিল সাজে রূপ দেয়ার অলংকারিক কাজও। এবার বিয়ানীবাজার উপজেলায় ৫২ পূজা মন্ডপে পালিত হবে দূর্গোৎসব।

উপজেলার দূগা পূজার বৃহৎ উৎসব হয়ে থাকে কালাচাঁদ মন্দির, জলঢুপ মন্দির ও  উজান দেউরগ্রাম মন্দিরে। এবার ৩৭টি সর্বজনীন পূজা মন্ডপ ও ১৫টি ব্যক্তিগত পূজা মন্ডপ এর মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে। ১৯ অক্টোবর সোমবার ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দূর্গা পুজা। সম্পতি ২০ অক্টোর এবং নবমী ২২ অক্টোর। শুক্রবার দশমীর দিন বির্ষযনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদন অরুণাব পাল চৌধুরী মোহন বলেন, শনিবার পর্যন্ত ৫২টি পূজা মন্ডপ শারদীয় দূর্গোৎসবের জন্য প্রস্তুতি শেষের দিকে। প্রতিমা তৈরী শেষে শিল্পীরা রঙ এবং প্রতিমাকে অলংকারিক সাজে সজ্জিত করবেন। তিনি দূর্গা উৎসব শান্তি পূর্ণভাবে সমাপ্ত করতে উপজেলাবাসীর সহযোগিতা ও সহায়তা কামনা করেছেন।

দূর্গা পূজা নির্বিঘেœ করতে উপজেলা প্রশাসন ও পুলিশ পশাসন আইন শৃঙ্খলা সভা সম্পন্ন করেছে জানিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হবে। সনাতন ধর্মালম্বিরা যাতে নির্বিঘেœ পূর্জা অর্চণা করতে পারেন সেই দিকে সজাগ দৃষ্টি থাকবে প্রশাসনের। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.