নিজস্ব প্রতিবেদক | ১০ অক্টোবর, ২০১৫
বিশ্বনাথ উপজেলায় রামপাশা বাজার সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় পারভেজ (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার ১০ অক্টোবর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ (৮) বিশ্বনাথ উপজেলার রামপাশা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে অত্র এলাকার দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফিরছিলো পারভেজ। এসময় রামপাশা বাজার সংলগ্ন সড়কে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়েছে।
ওসি রফিকুল আরো বলেন, শিশুটির পরিবার মামলা করবে না। তাই মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।