Sylhet Today 24 PRINT

দিরাইয়ে স্বাস্থ্যবিধি না মানায় ৫ চালককে জরিমানা

দিরাই প্রতিনিধি |  ০১ জুন, ২০২০

করোনার কারণে সরকারি নির্দেশনা মোতাবেক আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন এবং স্বাস্থ্যবিধি মেনে চলাচলের নির্দেশনা না মানায় ৫ মোটরযান চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১ জুন) দুপুরে দিরাই-মদনপুর সড়কে অভিযান চালিয়ে অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না থাকায় ৫ চালককে ২ হাজার ৮০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা।

সহকারী কমিশনার (ভূমি) ফারিয়া সুলতানা জানান, করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ও আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করার কথা থাকলেও, অতিরিক্ত যাত্রী বহন ও মাস্ক না থাকায় ৫ চালককে ২ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.