Sylhet Today 24 PRINT

কুলাউড়ার সাংবাদিক সেলিমের চাচার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০১৫

কুলাউড়া উপজেলার কমর্ধা ইউনিয়নের ফটিগুলী গ্রামের বাসিন্দা আছগরাবাদ (মার্কেট) বাজারের ব্যবসায়ী ও বাংলামেইল২৪ডটকম এবং মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সেলিম আহমদের চাচা ফজলু মিয়া আর নেই।

শুক্রবার রাত সাড়ে নয়টার তিনি রবিরবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে ৩৮বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ৩পুত্র, মা, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় ফটিগুলী জামে মসজিদ মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.