Sylhet Today 24 PRINT

মানসিক স্বাস্থ্য দিবসে ওসমানী মেডিকেল কলেজে সেমিনার-র‌্যালি

সিলেটটুডে ডেস্ক  |  ১০ অক্টোবর, ২০১৫

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের উদ্যোগে শনিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সেমিনার ও র‌্যালি।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. গোপাল শংকর দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আ কে এস রয়েল এর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

মূল প্রবন্ধ পাঠ করেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসার ডা. সুস্মিতা রায়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. এন কে সিনহা, সিলেট বিএমএ’র সভাপতি অধ্যাপক ডা. মো. রুকন উদ্দিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, অধ্যাপক ডা. মো. ইসমাইল পাঠোয়ারী, শিক্ষক সমিতির সভাপতি ডা. জামাল আহমদ ও মো. সালেহ আহমদ।

সেমিনারে বক্তারা বলেন- বাংলাদেশে শতকরা ১৬ জন নাগরিক মানসিক রোগে আক্রান্ত। কিন্তু তাদের অনেকেই জানেন না তাদের রোগের বিষয়টি। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হলে এ রোগের প্রকোপ কমানো সম্ভব হবে।

এর আগে সকাল ১০টায় ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.