Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে একই গ্রামের ১২ জনের করোনা জয়

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০১ জুন, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে পৌর এলাকার একই গ্রামের ১২জন রোগী করোনা জয় করেছেন। রোববার (১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন।

তিনি বলেন, উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের ১২ রোগীর দুইটি ফলোআপ নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাদের মুক্ত করে দেওয়া হয়েছে। সুস্থদের মধ্যে রয়েছেন এক শিশু সহজ ৭জন মহিলা ও ৪জন পুরুষ। তবে তারা বাহিরে বের হলে স্বাস্থ্যবিধি যায়ে বের হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় ৫০ জন করোনা রোগীর মধ্যে আজকের ১২জন সহ মোট সুস্থ হয়েছেন ১৮জন এবং মারা গেছেন ১জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.