Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে যুবলীগ নেতার বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০২ জুন, ২০২০

সিলেটের গোয়াইনঘাটের পূর্ব জাফলং ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল কাশেমের হামলা, অগ্নিসংযোগ ও লুটের মামলায় পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। 

সোমবার (১ জুন) রাত দেড়টায় ১নং রুস্তমপুর ইউনিয়নের হাদারপার এলাকা থেকে বর্ণিত মামলার ১নং আসামি আব্দুল হান্নান (৩৩) এবং ৩নং আসামি আবু হানিফকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মতিউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হান্নান ও আবু হানিফ আসামপাড়া গ্রামের মো. শাহ্জাহান মিয়ার ছেলে। এ ঘটনায় ধৃত আসামিদের আদালতে প্রেরণ করা হলে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাদের রিমান্ড না দিয়ে জেলহাজতে প্রেরণ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.