Sylhet Today 24 PRINT

মেয়র আরিফের স্ত্রী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক  |  ০২ জুন, ২০২০

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরীর করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, শামা হক বর্তমানে বাসায় রয়েছেন। তিনি সুস্থই আছেন।

বিজ্ঞাপন



ব্যক্তিগত সহকারীর করোনা শনাক্ত হওয়ার পর থেকেই বাসায় আইসোলেশনে আছেন মেয়র আরিফ। এবার তার স্ত্রীরও করোনা শনাক্ত হলো।

এরআগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরানের করোনা শনাক্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.