Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে শিশু ‘ধর্ষণ’, কিশোর গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জুন, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তেরো বছরের এক কিশোরের বিরুদ্ধে।

বুধবার (৩ জুন) সকাল নয়টার দিকে শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোর মামুন মিয়া (১৩) ও নির্যাতিতা শিশুটি একই এলাকায় বসবাস করে বলে জানা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর শিশুটিকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে পাশ্ববর্তী একটি মুরগীর খামারের পাশে একটি লেবুবাগানের নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সেখানে ওই শিশুটির এক প্রতিবেশী ঘটনাটি দেখে ফেলে অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা সিলেটটুডে টোয়েন্টিফোরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে অভিযুক্ত কিশোরকে আদালতে প্রেরণ করি এবং সেখানে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়ে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.