Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় তরুণীর লাশ উদ্ধার

কুলাউড়া প্রতিনিধি |  ০৪ জুন, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল চা বাগান থেকে বুধবার রাতে ধর্মী কুর্মী নামে ১৮ বছরের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে বরমচাল চা বাগানের অফিস লাইন বস্তির ঘর থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ধর্মী’র গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়। সে ওই বাগানের চা শ্রমিক যোগ্য কুর্মীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মী বলেন, বুধবার সন্ধ্যার কোন এক সময় ঘরের সবার অজান্তে ধর্মী কুর্মী ঘরের আড়ায় গলায় রশী দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেলে পুলিশকে জানানো হয়। সে কেন এটি করেছে পরিবারের কেউ বলতে পারছেন না।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, আমি ও থানার এসআইসহ ঘটনাস্থলে এসে লাশের সুরতাহল শেষে লাশ উদ্ধার করেছি। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। সুরতহালে তাঁর গলায় রশির ফাসের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.