Sylhet Today 24 PRINT

এবার সিটি করপোরেশনের আরেক কর্মকর্তার করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ জুন, ২০২০

সিলেট সিটি করপোরেশনের আরেক কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। বুধবার নমুনা পরীক্ষায় সিসিকের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুফ করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।

এরআগে সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী করোনায় আক্রান্ত হন। গত মঙ্গলবার মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরীরও করোনায় আক্রান্ত হন।

বিজ্ঞাপন

বুধবার রাতে মেয়র আরিফেরে ব্যক্তিগত সহকারী সোহেল আহমদের ফেসবুক পোস্ট থেকে আ ন ম মনসুফের করোনা শনাক্তের বিষয়টি জানা যায়।

সিসিক সূত্রে জানা গেছে, ৩০ মে নমুনা জমা দেন আ ন ম মনসুফ। বুধবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায়। এতে রিপোর্ট পজিটিভ আসে।

একাধিক কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ইতোমধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীসহ কয়েকজন কর্মকর্তা বাসায় কোয়ারেন্টিনে আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.