Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৪ জুন, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে পুকুর পাড় থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বৃষ্টি চলাকালীন সময়ে সকাল ৯টায় উপজেলার উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন মিয়া বেপারীর ছেলে আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র জুবায়ের বেপারী (১২) ঘরের বাইরে পুকুর পাড় থেকে গরু আনতে বের হয়। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। বজ্রের আঘাতে জুবায়ের আহত হলে তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, আমরা নিহত স্কুলছাত্রের তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে নিহত স্কুলছাত্রের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.