মাধবপুর প্রতিনিধি | ১০ অক্টোবর, ২০১৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর সীমান্ত থেকে ৫৯ হাজার ৫শ ৪০ পিস ভারতীয় আতশবাজি (পটকা) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য প্রায় ৫১ লক্ষ ৬৭ হাজার ৫শত টাকা।
বর্ডাও গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোর রাতে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েক সাইদুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যাক বিজিবি সদস্যকে নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৫৫ ব্যাটিলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আতশবাজির (পটকা) এই চালান এসেছে বলে আমাদের ধারনা। তবে বিজিবি সীমান্তে কঠোর নজরদারীতে নিয়োজিত আছে।