Sylhet Today 24 PRINT

জুড়ীতে আরও ২ জনের করোনা শনাক্ত

জুড়ী প্রতিনিধি |  ০৬ জুন, ২০২০

মৌলভীবাজারের জুড়ীতে আরও ২ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে মোট এ উপজেলায় ১৪ জন করোনা পজিটিভ পাওয়া গেছে,এদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৩১ মে করোনা টেস্টের জন্য তাদের নমুনা সিলেট পাঠানো হয়। শুক্রবার (৫ জুন) তাদের করোনা পজিটিভ বলে ডাক্তাররা জানিয়েছেন।এদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মী অপরজন ব্যবসায়ী।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন,তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর তাদেরকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.