Sylhet Today 24 PRINT

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৬ জুন, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মনাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মঞ্জু মিয়া (২২) নামের এক জেলে নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকালে মনাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

মঞ্জু সেলবরষ ইউনিয়নের সলফ গ্রামের বাসিন্দা ফুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ ধরার জন্য জাল নিয়ে মনাই নদীতে যায় মঞ্জু। সেখানে কিছুক্ষণ মাছ ধরার পর বৃষ্টি আসে পরে বজ্রপাত শুরু হলে তার শরীরে এসে পড়ে। এ সময় নদীর পাশেই মারা যায় সে। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশের বিশেষ শাখার ইনচার্জ আনোয়ার হোসেন মৃধা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.