Sylhet Today 24 PRINT

সিলেটের প্রাণ-প্রকৃতি নিয়ে আজ সিলেটটুডে’র লাইভে আসছেন পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৬ জুন, ২০২০

❛সিলেটের প্রাণ-প্রকৃতি: সঙ্কট ও সমাধানের উপায়❜ নিয়ে আজ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এর ফেসবুক লাইভে বলবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আজ শনিবার (৬ জুন) রাত ১০টায় সিলেটটুডে'র ফেসবুক পেজের নিয়মিত লাইভ আয়োজন ❛টুডে টক❜-এ আলোচনায় অংশ নেবেন তিনি।

এতে আরও অংশ নেবেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম এবং জার্মানি থেকে প্রাণি অধিকার কর্মী ডা. মনজুর কাদের চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন সাংবাদিক দেবাশীষ দেবু।

আলোচনা অনুষ্ঠানটি সিলেটটুডের ফেসবুক পেজ থেকে সরাসরি প্রচার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.