Sylhet Today 24 PRINT

বাহুবলে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুন, ২০২০

হবিগঞ্জের বাহুবল থেকে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৬ জুন) রাত ৯টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ফজলু মিয়া (৩৪) হবিগঞ্জের বাহুবলের চকমণ্ডলকাপনের জহুর মিয়ার ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.