Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মা-মেয়ে হত্যা : মামলার প্রধান আসামী গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৭ জুন, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মা ও মেয়েকে খুনের মামলায় প্রধান আসামী আজগর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার আসামীকে গ্রেপ্তার করা হয় এবং রোববার মৌলভীবাজার আদালতে তার স্বীকারোক্তি নেয়া হয়।

গ্রেপ্তারকৃত আজগর আলী (৩০) নিহত ইয়াসমিন আক্তারের স্বামী বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসী এলাকায় একই ঘরে মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন মা জায়েদা বেগম (৫৫) ও মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল -কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামানের সহযোগিতায়  খুনের ঘটনার পরদিন শনিবার রাতে আসামীর নিজ এলাকা আশিদ্রোন ইউনিয়নের তালতলা থেকে প্রধান আসামী আজগর আলীকে গ্রেপ্তার করা হয়।

আসামী আজগর আলী খুনের বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তি দেয় পূর্ব আক্রোশের জেরে সে বৃহস্পতিবার রাতে ঘরের পিছনে বেড়া ভেঙ্গে ভিতরে ঢুকে মা ও মেয়েকে চোলায় ফুক দিয়ে আগুন জালানোর  লোহার চুঙ্গা দিয়ে প্রথমে শাশুড়ি জায়েদা বেগম ও পরে স্ত্রী ইয়াসমিন আক্তারকে খুন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.