Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বজ্রপাতে মৃত শিক্ষার্থীসহ দুটি পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৭ জুন, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বজ্রপাতে নিহত পৌর এলাকায় ও বালিগাঁও গ্রামের মনির মিয়ার স্ত্রী ও উজিরপুর গ্রামের জুবের উদ্দিনের পরিবার প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা পেল দুটি পরিবার।

শনিবার (৬ জুন) বিকেলে কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা হিসেবে পরিবার প্রতি ৫ হাজার টাকার চেক নিহত পরিবারবর্গের হাতে তুলে দেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ।

উল্লেখ্য যে, সম্প্রতি উজিরপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী আমিন মিয়ার ছেলে কমলগঞ্জ আইডিয়াল কেজি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র জুবের উদ্দিন এবং বালিগাঁও গ্রামের মনির মিয়া বজ্রপাতে মৃত্যু হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.