ছাতক প্রতিনিধি | ০৭ জুন, ২০২০
সুনামগঞ্জের ছাতকের বিভিন্ন বাজারে করোনা সংক্রমণ রোধে গণসচেতনতা সৃষ্টি করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
রোববার (৭ জুন) বিকেলে উপজেলার জাউয়া বাজার ও বড়কাপন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪টি মামলা ও ৪৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা পুলিশের লোকজন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এসময় লোকজন মাস্ক ব্যবহার না করে ও স্বাস্থ্যবিধি না মেনে যত্রতত্র ঘোরাঘুরি করায় ১৭ জন ব্যক্তিকে ১২হাজার ৫শ টাকা এবং সরকারের দেয়া নির্ধারিত সময়ের বেশি সময় দোকান খোলা রাখা এবং স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মুদি দোকানকে ৩১হাজার টাকা জরিমানা করা হয়েছে।