গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৭ জুন, ২০২০
সিলেটের গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নে বাবুল মিয়া (২৮) নামে এক মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হয়েছেন। এ ছাড়াও আবুল কালাম (৩৯) নামের আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন৷ রোববার ভোরে লম্বা বিলে এ ঘটনাটি ঘটে।
নিহত বাবুল মিয়া শরীফগঞ্জের কালিকৃষ্ণপুর গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে ও নিখোঁজ কালাম মিয়া ইসলামপুর গ্রামের বদি উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন শরীফগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম এ মুমিত হিরা।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে শরীফগঞ্জের লম্বাবিলে মৎস্যজীবী বাবুল মিয়া ও আবুল কালাম মাছ ধরতে যান। পরে দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা একটি খালি নৌকা দেখতে পেয়ে সেখানে গেলে নৌকার মধ্যেই বাবুল মিয়ার লাশ পাওয়া যায়। বাবুল মিয়ার শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে আরেক মৎস্যজীবী আবুল কালামের কোন খুঁজ এখনো পাওয়া যায়নি বলে স্থানীয়রা জানায়।