Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আ.লীগ নেতা আলতা মিয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলতা মিয়া হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কালেঙ্গা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোমবার বিকালে ইব্রাহিমের চট্টগ্রাম পালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে তাকে ধরতে পুলিশ পথে ব্যারিকেড দিয়ে রাখে। কালেঙ্গা বাজার এলাকায় গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ইব্রাহিম রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস শহীদ বলেন, ইব্রাহিম এজাহারভুক্ত একাধিক মামলার আসামি। এই হত্যা মামলায় প্রাথমিকভাবে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল রাতে কমলগঞ্জের মির্তিঙ্গা চা বাগান থেকে বাড়ি ফেরার পথে রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সদস্য আলতা মিয়াকে (৫৫) মির্তিঙ্গা খেয়াঘাট খেলার মাঠে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে সুমন মিয়া বাদী হয়ে কমলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.