Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুন, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল (৬৫) সহ নতুন করে আরও ৪জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার রাত সড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. মনিসর চৌধুরী।

তিনি বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের ৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের সকলেই পুরুষ।

এদের মধ্যে বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মস্তাব উত্তর কামাল, ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুুুর গ্রামের ৪৭ বছরের একজন ব্যাংক কর্মকর্তা, ওষুধ কোম্পানির এক কর্মকর্তা ও ৪০ বছর বয়সী আরেক ব্যক্তি রয়েছেন।

আক্রান্তদের বাড়ি লকডাউন সহ তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করা হবে বলেও জানান তিনি।

এদিকে এই নতুন ৪ জন করোনা রোগীসহ গোলাপগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৬১ জনে। এরমধ্যে ১৮জন সুস্থ হয়েছেন ও মারা গেছেন ১জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.