Sylhet Today 24 PRINT

শামসুদ্দিন হাসপাতালে করোনায় নগরীর ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০২০

সিলেট নগরীর চৌকিদেখী এলাকার ব্যবসায়ী জামাল আহমদ (৫৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেন এই হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।

গত ৬ দিন আগে করোনার উপসর্গ নিয়ে জামাল আহমদ নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে করোনা আক্রান্তদের জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় রিপোর্ট করোনা পজিটিভ আসে।

নগরীর ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম জানান, জামাল আহমদ চৌকিদেখী এলাকার জান্নাত মটরসের মালিক। তার করোনা পরীক্ষার রিপোর্ট আসতে পাঁচদিন সময় লাগে। প্রথমে রিপোর্ট পেলে পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে পারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.