Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জে চার কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৮ জুন) রাতে উপজেলার রস্তুমপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় দুটি মোবাইল জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. ফয়জুর রহমান (৪৫) সিলেটের কোম্পানীগঞ্জের নারায়নপুর গ্রামের প্রয়াত মো. নচ্ছিমুল্লাহর ছেলে ও মো. রুজেল মিয়া (২২) সিলেটের কোম্পানীগঞ্জের পাওরা নোয়াগাও গ্রামের প্রয়াত গেদা মিয়ার ছেলে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.