চুনারুঘাট প্রতিনিধি | ০৯ জুন, ২০২০
হবিগঞ্জের চুনারুঘাট সুতাং নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) ১০টায় উজেলার ৫নং শানখলা ইউনিয়নের মহিমাউড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুতাং নদী থেকে স্থানীয় লোকজন, চুনারুঘাট পুলিশ ও ফায়ার সার্ভিসের নেতৃত্বে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত আকল মিয়া (৪৫ বছর) ওই গ্রামের সাবেক মেম্বার জাহির মিয়ার বড় ভাই।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৬টায় আকল মিয়া ওই নদীতে মাছ ধরতে গেলে তিনি নদীতে জাল ফেলে নদীতে ঝাঁপ দিলে তিনি আর উঠে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১০টায় তার লাশ উদ্ধার করা হয়।
চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।