Sylhet Today 24 PRINT

মাধবপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

মাধবপুর প্রতিনিধি |  ০৯ জুন, ২০২০

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, পরীক্ষার নতুন সময়সূচী পরবর্তীতে জানানো হবে।

এর আগে গত রোববার (৭ জুন) সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বরাবর বর্তমান করোনা পরিস্থিতে পরীক্ষার তারিখ পেছানোর আবেদন করেন নিয়োগ পরীক্ষার প্রার্থী তাছাদ্দুক আহম্মদ এবং মিহির চন্দ্র দেব।

এ বিষয়ে গতকাল সোমবার (৭ জুন) কয়েকটি গণমাধ্যমে "করোনার কারণে মাধবপুরে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পেছানোর দাবি প্রার্থীদের" শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন এর দৃষ্টিতে আসলে করোনা বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.