Sylhet Today 24 PRINT

শাহপরানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুন, ২০২০

সিলেটের শাহপরান থেকে ৪১২ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

সোমবার (৮ জুন) রাত পৌনে ৩টার দিকে আল বারাকা আবাসিক এলাকার একটি বাড়ির পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. জালাল আহমদ (৩২) সিলেটের জকিগঞ্জের নরসিংহপুর গ্রামের প্রয়াত কলমদর আলীর ছেলে ও মো. কালাম (৪২ সিলেটের শাহপরানের বহর পশ্চিম গ্রামের প্রয়াত সৈয়দ শফিকুল ইসলামের ছেলে।

উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লক্ষ ১৮ হাজার টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা বলেন, এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে শাহপরান থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের মেট্রোপলিটন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.