Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জের ওসি মিজান বদলি

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৯ জুন, ২০২০

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

তিনি বলেন, ওসি মিজানকে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে জনস্বার্থে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ঢাকায় বদলি করা হয়েছে।

জানা যায়, মিজানুর রহমান ২০১৯ সালের ১১ মে গোলাপগঞ্জ মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। গোলাপগঞ্জ মডেল থানায় ওসি মিজানের পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বপালন করেন একেএম ফজলুল হক শিবলী। তিনি ৫ বছর ওসির দায়িত্বে থাকার পর গত বছরের ১৮ এপ্রিল তাকেও ঢাকায় বদলী করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.