Sylhet Today 24 PRINT

উদগল হাওরে জলাবদ্ধতায় ৫ শ একর জমি অনাবাদির আশঙ্কা

দিরাই ও শাল্লা উপজেলার মধ্যবর্ত্তী উদগল হাওরে জলাব্ধতার কারনে বোরো জমি ধানের চারা রোপনের অনুপযোগী হয়ে পড়েছে।

আবুল হোসাইন,দিরাই |  ২৮ জানুয়ারী, ২০১৫

ফাইল ছবি


দিরাই ও শাল্লা উপজেলার মধ্যবর্ত্তী উদগল হাওরে জলাব্ধতার কারনে বোরো জমি ধানের চারা রোপনের অনুপযোগী হয়ে পড়েছে। উদগলের উজানের পানি নিস্কাশনের একমাত্র পথ গিলটিয়া খালের মধ্যে বাঁধ নির্মান করায় এ অবস্থা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।     এবিষয়ে এলাকাবাসীর পক্ষে হাওরপাড়ের সরমঙ্গল ইউনিয়নের ৯নংওয়ার্ডে বাসিন্দা আব্দুল মুকিত,আব্দুল জব্বার ও আব্দুল আহাদ নামের ৩জন কৃষক একটি লিখিত অভিযোগ দিয়েছেন দিরাই উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার কাছে।

 লিখিত অভিযোগে জানা যায়, শাল্লা থানাধীন হবিবপুর ইউনিয়নের চাকুয়া গ্রামের কিছু মানুষ অবৈধভাবে বাঁধটি সৃষ্টি করে  পানি নিস্কাশন বন্ধ রেখেছে। এমতাবস্থায় হাওরে কমপক্ষে ৫ শ একর বোরো জমিতে ধান চাষ করা বন্ধ থাকবে। অনেকের হালি চারা নষ্ট হওয়ার পথে। কৃষকদের মৌখিক অনুরোধে কয়েকদিন বাঁধে একটি সরু পথ করে দিয়েছিল, যা বর্তমানে পুনরায় বন্ধ করে দিয়েছে। গিলটিয়া খালের দারাইন নদীর মিলনস্থলে সরকারী যে স্লুইস গেইটটি তৈরি করা হয়েছে বাঁধটির কারণে উহা অকেজো রয়েছে। । এমতাবস্থায় জরুরীভাবে বাঁধটি খুলিয়া না দিলে কৃষকদের সমূহ ক্ষতির কারণ ঘটবে বলে অভিযোগে উল্লেখ করা হয়।এ ব্যাপারে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন উদগল হাওরপাড়ের কয়েকজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন ,প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.