Sylhet Today 24 PRINT

সিসিকের অভিযান: স্বাস্থ্যবিধি না মানায় ১৬ মামলা

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার কতৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সিলেট সিটি করপোরেশনের  সচেতনতামূলক অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (১০ জুন ২০২০) অভিযানে সিসিকের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্বাস্থ্যবিধি লঙ্গনকারীদের বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। সচেতনতামূলক প্রচারনায় মাইকিং করা হয়।

সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নগরীর বন্দরবাজার, মধুবন মার্কেট, লালদিঘিরপাড়, হকার্স মাকের্টে এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে ১৬টি মামলা এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে একই অপরাধে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

হাসান মার্কেট, হকার্স মার্কেট ও লালদিঘিরপাড়ের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও কিছু ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি না মেনে ঝুকিপূর্ণ অবস্থায় ব্যবসা পরিচালনায় করা ভ্রাম্যমান আদালত তাদের বিরোদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।

বিজ্ঞাপন



এছাড়া মাস্ক-গ্লাভস না পরায় পথচারী, দোকান র্কর্মচারী, সামাজিকদূরত্ব নিশ্চিত না করায় ক্রেতা ও দোকান মালিকদের বিরোদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেন ভ্রাম্যমান আদালত।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিসিক পরিচালিত মাকের্টগুলোকে স্বাস্থ্য ঝুকি বিবেচনায় এবং করোনাভাইরাসের সংক্রমন প্রতিরোধে বন্ধ রাখার আহবান জানিয়েছিলাম। বেশিরভাগ ব্যবসায়ীরা স্বাস্থ্য ঝুকি বিবেচনায় দোকানপাট বন্ধ রেখেছেন। এখনো যারা স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সিলেটে  করোনা সংক্রমন প্রতিরোধে সর্বস্থরের নাগরিক সমাজকে আরো সচেতন হতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলা সহ নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, গতকাল (০৯ জুন ২০২০)অভিযানে নূন্যতম স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার কোন সুযোগ-সুবিধা বিদ্যমান না থাকায় এবং করোনা সংক্রমন ঝুকি বিবেচনায় সিসিক পরিচালিত নগরীর হাসান মার্কেট, লালদিঘিরপাড় ও হকার্স মার্কেট সাময়িকভাবে ৭ দিন বন্ধ রাখার আহবান জানিয়েছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.