Sylhet Today 24 PRINT

দিরাইয়ে গুদামে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

দিরাই প্রতিনিধি |  ১০ জুন, ২০২০

দিরাই মধ্য বাজারে এক ব্যবসায়ীর গুদাম ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে শ্রীকান্ত রায় স্যানিটারি স্টোরের গুদাম ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বুধবার দুপুরের দিকে দিরাই মধ্য বাজারস্থ মুক্তার ম্যানশনের দ্বিতীয় তলায় ধোঁয়া উঠতে দেখেন স্থানীয়রা। পরে ব্যবসায়ীকে খবর দিলে তালা খুলে গুদামের ভিতরে আগুন দেখতে পাওয়া যায়। স্থানীয়রা ও পুলিশের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে গুদামে থাকা ৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)  কেএম নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ঠিক কি কারণে আগুনের সূত্রপাত হয় এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.