Sylhet Today 24 PRINT

ছাতকে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪৫

ছাতক প্রতিনিধি |  ১০ জুন, ২০২০

সুনামগঞ্জের ছাতকে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ৪৫ জন। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ জুন) সকালে ছাতক শহরের তাতিকোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে বলে স্থানীরা জানিয়েছেন। দফায়-দফায় সংঘর্ষে গোটা এলাকা এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আশপাশের কয়েকটি পাড়ার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে শহরের তাতিকোনা এলাকার বাসিন্দা আতাই মিয়া ও সুরুজ আলীর মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে বুধবার উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। দফায়-দফায় সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৪৫ ব্যক্তি আহত হন।

গুরুতর আহত লাভলু মিয়া, নিকসন, শিমুল, জলাল উদ্দিন, মাহফুজ বাবলু, ফয়সল, আজিজুর রহমান, কুতুব আলী, কছির মিয়া, আঞ্জব আলী, মনসুর আলী, আইন উদ্দিন, জইন উদ্দিন, আলিম উদ্দিন ও সাদক আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া দেয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ওসি মোস্তফা কামাল সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.