Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

চুনারুঘাট প্রতিনিধি |  ১০ জুন, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাত ৯টায় উপজেলার গণেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত মো. আ. গফার উপজেলার দিমাগুরুন্ডা গ্রামের বাসিন্দা। নিহতের বয়স আনুমানিক ৮৫ বছর।

বিজ্ঞাপন

জানা যায়, মো. আ. গফার গণেশপুর বাজার থেকে নিজবাড়ী দিমারুন্ডায় ফিরছিলেন। হঠাৎ পথিমধ্যে গণেশপুর গ্রামে পৌঁছালে আগ থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.