Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় ব্যাংক কর্মকর্তাসহ নতুন ২ জন করোনা আক্রান্ত

ধর্মপাশা প্রতিনিধি |  ১০ জুন, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশায় আরও দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মধ্যনগর সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন। তার বাড়ি মোহনগঞ্জ উপজেলায়। আক্রান্ত অন্যজন উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা।

ব্যাংক কর্মকর্তা নিজেই তার করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার হরিপুরের একজনের করোনা আক্রান্তের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ধর্মপাশায় এ পর্যন্ত ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.