Sylhet Today 24 PRINT

বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১০ জুন, ২০২০

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার সকাল ১১ টার দিকে বিছনাকান্দি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মন্টু মিয়া বিছনাকান্দি এলাকার কুলুমছড়ার পাড় গ্রামের আকবর আলীর ছেলে।

বিজ্ঞাপন



স্খানীয় সূত্রে জানা যায়, মন্টু মিয়া সীমান্ত অতিক্রম করে স্থানীয় খাসিয়া সম্প্রদায়ে একটি ফল বাগানে ঢুকে পড়েন। এসময় চোর সন্দেহে তাকে গুলি করে হত্যা করে খাসিয়ারা। পরে মরদেহ সীমান্ত এলাকায় ফেলে যায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ জানান, স্থানীয় সূত্রে খব্র পেয়ে বিকেলে মন্টু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় খাসিয়ারা তাকে হত্যা করেছে বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.