Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সড়কের পাশে ফেলে রাখা ছিলো যুবকের বস্তাবন্দি লাশ

নিজস্ব প্রতিবেদক  |  ১০ জুন, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে বস্তবন্দি অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার সিলাম ধোপাঘাটে সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষিণকভাবে যুবকের পরিচয় জানতে পারেনি পুলিশ, তবে তার বয়স ৩০ থেকে ৩২ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মৃতদেহের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, উত্তর সিলামের ধোপাঘাটে রাস্তার পাশে বস্তার ভেতর প্যাকিং করা অবস্থায় লাশটি পড়েছিলো। স্থানীয় সূত্রে খবর পেয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি বলেন, মনে হয় অন্য জায়গা থেকে তাকে হত্যা করে লাশ এখানে এনে ফেলে রেখে গেছে। মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয়েছে এবং আশেপাশের থানাকে লোকটির দৈহিক বর্ণনা দেয়া হয়েছে।

ময়না তদন্তের জন্য যুবকের মরদেহ সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও ওসি জানিয়েছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.