Sylhet Today 24 PRINT

জাতীয় সংসদের প্যানেল স্পিকার হলেন সাংসদ মানিক

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০২০

বুধবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বাজেট অধিবেশন শুরু হয়। এবারের অধিবেশনে জাতীয় সংসদের প্যানেল স্পিকার মনোনীত হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিক।

প্রতি বছরের মতো এবারও অধিবেশন পরিচালনার জন্য পাঁচজন প্যানেল সভাপতি মনোনয়ন দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এবারের প্যানেলে রয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মহিবুর রহমান মানিক।

বুধবার (১০ জুন) বিকেল ৫টার পর অধিবেশনের শুরুতেই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সংসদ পরিচালনার জন্য সহযোগিতা চেয়ে স্পিকার বাজেট অধিবেশনের জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন।

এবারের বাজেট অধিবেশনের প্যানেল সভাপতিরা হলেন মুহাম্মদ ফারুক খান, এ বি তাজুল ইসলাম, মহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও বেগম মেহের আফরোজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.