Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে শিশুসহ আরও দুজন করোনায় আক্রান্ত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১১ জুন, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের মধ্যে একজন শিশু (১০) রয়েছে,আক্রান্তদের মধ্যে একজনের বাড়ী শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের পশ্চিম ভূড়ভূড়িয়া এবং আক্রান্ত শিশুটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর মেয়ে।

নজরুল ইসলাম আরো জানান, গত কয়েকদিন পূর্বে তাদেরর নমুনা সংগ্রহ করে ঢাকার পিসিআর ল্যাবে পাঠানো হয়। নতুন শনাক্ত হওয়া শিশুর বয়স ১০, অপর আক্রান্ত যুবকের বয়স ২৬।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়ি লকডাউন করাসহ রোগীদের প্রয়োজন নির্দেশনা দেওয়ার জন্য যাবো।

এদিকে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া মুক্তিযোদ্ধা বিকাশ দত্তের পরিবারের সকল সদস্য করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে৷

উল্লেখ্য, এনিয়ে শ্রীমঙ্গলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৩৪ যাদের মধ্যে দুজন মারা গেছেন এবং ছয়জন সুস্থ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.