Sylhet Today 24 PRINT

ছাতকে অস্ত্রসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ১১ জুন, ২০২০

সুনামগঞ্জ জেলার ছাতক থানা এলাকা থেকে অস্ত্রসহ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে ছাতক থানাধীন বাধগাও পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. কয়েস মিয়া (২৮) সুনামগঞ্জের জগন্নাথপুরের জগদীশপুর গ্রামের প্রয়াত আখলুছ মিয়ার ছেলে।

এ সময় একটি পাইপগান, একটি কার্তুজ, একটি মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব বাদী হয়ে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.